ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সুন্দরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় প্রান গেল বৃদ্ধার

বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় হাসনা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বেলকা-গাইবান্ধা সড়কের শান্তির মোড় নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহত হাসনা বেগম শান্তিরাম গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানায়, ওই সময় একটি ইজিবাইক যাত্রী নিয়ে কালিতলা বাজার থেকে বেলকা বাজারের দিকে যাচ্ছিল। এসময় শান্তির মোড় নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ইজিবাইক ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি সড়কে উল্টে যায়। এসময় বাইকটির যাত্রী হাসনা বেগম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, দুই ইজিবাইকের সংঘর্ষে হাসনা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। পরে স্বজনদের কাছে বৃদ্ধার মরদেহ হস্তান্তর করা হয়।

লেখক