ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে দিনব্যাপী নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে মঙ্গলবার নানা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপি কর্মসূচির আয়োজন করা হয়।
প্রথম প্রহরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শহীদ খুঁশি রেলওয়ে মাঠ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করা হয়। এরপর সংসদ সদস্য, জেলা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা পরিষদ, সিভিল সার্জন, উপজেলা পরিষদ, পৌরসভা, সড়ক ও জনপথ বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় পার্টি, নাগরিক কমিটি, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাব, জেলা প্রেসক্লাব, বাংলাদেশ প্রেসক্লাব, পঞ্চভাস্কর প্রভৃতি সংগঠনের উদ্যোগে পুস্পমাল্য অর্পন করা হয়।
সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয় থেকে শোকর‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহসভাপতি কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খোদেজা নাসরিন আক্তার হোসেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফকীর আবদুল জব্বার, মোহাম্মদ আলী চৌধুরী,  রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির ব্যানারে দুটি গ্রুপে পুস্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে পুস্পমাল্য অর্পণ করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এসময় সাবেক সহসভাপতি এবিএম মঞ্জুরুল আলম, সাবেক সহসভাপতি আফসার আলী সরদার প্রমূখ উপস্থিত ছিলেন। পরে জেলা বিএনপির আয়ক লিয়াকত আলী, সদস্য সচিব কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে পুস্পমাল্য অর্পণ করা হয়।
সকালে আওয়ামীলীগ, বিএনপি, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, রাজবাড়ী পৌরসভা, উদীচী শিল্পী গোষ্ঠী, প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভা, আর্যভট্ট গণিত পাঠশালা, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রেডক্রিসেন্ট সোসাইটি, স্বদেশ নাট্যাঙ্গন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়

লেখক