ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

জোরারগঞ্জে ফুটপাত দখল করে কাঠের স্তুপ, একটি করাতকলকে ১০ হাজার টাকা জরিমানা

নুর হোসেন- মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

মিরসরাইয়ের জোরারগঞ্জ বাজার এলাকায় আজ বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। মোবাইল কোর্ট চলাকালে জোরারগঞ্জ- মুহুরী প্রজেক্ট রোড়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ফটকের সামনে সড়কের পাশে ফুটপাত দখল করে করাতকলের গাছের টুকরা এবং কাঠের স্তুপ করে যানবাহন এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে একটি করাতকলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং স্তুপীকৃত কাঠ দ্রুত সড়কের পাশ থেকে সরিয়ে নিতে বলা হয় । এসময় আশেপাশের অন্যান্য করাতকল এবং কাঠের আসবাবপত্রের দোকানসমূহকে সড়কের পাশে রাখা কাঠ দ্রুত সরিয়ে নিতে বলা হয় এবং তাৎক্ষণিকভাবে কয়েকটি দোকানের মালামাল সড়কের পাশ থেকে সরিয়ে সড়ক দখলমুক্ত করা হয়।

অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, রাস্তার ধারে স্তুপ করে কাঠ রাখায় সড়কে যান চলাচল এবং সাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে একটি করাত কলকে জরিমানা করা হয়েছে এবং সবাইকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লেখক