ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রোহিঙ্গা ক্যাম্প থেকে মসজিদের ইমামের লাশ উদ্ধার

ইমরান জাহেদ, কক্সবাজার :

অব্যাহতভাবে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকান্ডে উদ্বিগ্ন হয়ে পড়েছে রোহিঙ্গা ও স্থানীয়রা। আজ শনিবার উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে শামসুল আলম (৩৮) নামে এক মসজিদের ইমামের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ২০নং রোহিঙ্গা ক্যাম্পের বর্ডার এরিয়া থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত মৌলভী শামসুল আলম ক্যাম্প-১৭ সি ব্লকের সাব ব্লক-এইচ/৭৯ এর বাসিন্দা মৃত মিয়া চান এর পুত্র। তিনি ওই ক্যাম্পের বি ব্লকের সাব ব্লক এইচ-৮৮ মসজিদের ইমাম ছিলেন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার রাত আটটার দিকে কয়েকজন সন্ত্রাসী মৌলভী শামসুল আলমকে তার বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে শনিবার সকালে রোহিঙ্গা ক্যাম্প-২০ এর বর্ডার এলাকায় তার লাশ পাওয়া যায়।

শনিবার দুপুরে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে মসজিদের ইমাম নিখোঁজ হন। আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে কোনো সন্ত্রসী গ্রুপ তাকে হত্যা করেছে। এই ঘটনার রহস্য খোঁজার চেষ্টা চলছে।

লেখক