ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা! আবু সায়েদ কামালের দায়ের করা মিথ্যা মামলা হতে “সাংবাদিক মামুন কে অব্যাহতি”

স্টাফ রিপোর্টার, জাকির হোসেন টুটুলঃ

মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন এক সাংবাদিক। অব্যাহতি পাওয়া সাংবাদিক- গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সদস্য মামুন হোসেন। গত ২ নভেম্বর উভয়পক্ষের বক্তব্য, দীর্ঘ যুক্তিতর্ক শুনানি ও ফরেনসিক রিপোর্ট পর্যালোচনার শ্রবণান্তে ঢাকা সাইবার ট্রাইব্যুনাল (৭৫৮/২১) এর বিজ্ঞ বিচারক এ.এম জুলফিকার হায়াত অব্যাহতির এ আদেশ দেন।

সূত্রমতে জানা যায়, মামুন হোসেন এম.এ. ২০২০ সালের ৩০ জুন অনলাইন “সাপ্তাহিক সামাল” পত্রিকার প্রকাশিত সংবাদ “গাজীপুরে চাকরির প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির অভিযোগ” শিরোনামে বাদীর সম্পর্কে মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন, মানহানিকর তথ্য, ছবি সংযোজন করে ও বিভ্রান্তি মূলক তথ্য ফেসবুকে পোষ্ট করে বাদীরমান-সন্মান ক্ষুন্ন করে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(২)/২৯(১)/৩১(২) ধারার অপরাধ করেছে।

পরে বিক্ষুব্ধ হয়ে ওই সালের ১৮ জুলাই, সাংবাদিক মামুন এম.এ. কে একমাত্র আসামী করে শ্রীপুর থানায় মামলা (৫৩/৭) করে রাজেন্দ্রপুর বাজারে আর.এন.আর এন্টারপ্রাইজের সত্ত্বাধীকারী, রাজাবাড়ী ইউঃ যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমানে গাজীপুর জেলা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের সিনিঃসহ সভাপতি নোয়াগাঁও গ্রামের মৃত আ: করিম এর ছেলে আবু সাঈদ কামাল ওরফে এস এ কামাল।

তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগ পত্র দিলে মামলাটি অভিযোগ গঠনের জন্য ২০২১ সালের ১২ অক্টোবরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রিট আমলী আদালত থেকে ঢাকা সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তর হয়। ২০২২ সালের ২ নভেম্বর অভিযোগ গঠনের ধার্য্য তারিখে উভয় পক্ষের দীর্ঘ যুক্তিতর্ক ও শুনানি পর্যালোচনা শেষে অভিযুক্ত সাংবাদিক কে বিজ্ঞ আদালত মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি দেন। এর আগে মামুনের আইনজীবী মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।

মামুন এর আইনজীবী জানান, “অভিযোগ গঠনের কোন উপাদান না থাকায় বিজ্ঞ আদালত সাংবাদিক কে মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। এ রায়ে আমরা সন্তুষ্ট”।

এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।

লেখক