ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঝালকাঠিতে পক্ষকালব্যাপী ‘রূপসী বাংলা মেলার উদ্বোধন করেন আমির হোসেন আমু এমপি।

পার্থ বেপারী ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে পক্ষকালব্যাপী রূপসী বাংলা মেলা। কবি জীবনানন্দ দাশের ১২৪তম জন্মজয়ন্তী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে এ মেলার উদ্বোধন করেন, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি।
মেলায় ক্রকারিজ, গার্মেন্টস, কসমেটিক্স, জুতা-সেন্ডেল ও ফাস্টফুডসহ বিভিন্ন পণ্যের ১০০টি স্টল বসেছে। এছাড়া শিশু-কিশোরদের বিনোদনের জন্য নাগর দোলা, ড্রাগন ট্রেন ও ডিজিটাল নৌকাসহ বিভিন্ন রাইডসের ব্যবস্থা রাখা হয়েছে। মেলার প্রথম দিনেই ব্যাপক দর্শনার্থী ভীড় পড়ে।
উদ্বোধনের পর মেলা চত্তরে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য, সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী আমির হোসেন আমু এমপি।
এ সময় অন্যান্যর মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক।

লেখক