ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে আওয়ামীলীগের কমিটি বাতিলের দাবীতে রাস্তায় অগ্নি সংযোগ করে অবরোধ

মোঃআল-আমীন হোসেন (টাঙ্গাইল)প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের কমিটি বাতিলের দাবীতে ময়মনসিংহ -জামালপুর রাস্তায় টায়ারে অগ্নি সংযোগ করে অবরোধ করেছে উপজেলা পদ বঞ্চিত আওয়ামীলীগের একাংশ।

আজ বেলা ১২ টার দিকে ঘাটাইল উপজেলা শিক্ষক সমিতিতে সংবাদ সম্মেলন শেষ করে ময়মনসিংহ -জামালপুর মহাসড়ক বন্ধ করে টায়ারে অগ্নি সংযোগ করে তারা।

সংবাদ সম্মেলনে ঘাটাইল উপজেলার আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাজাহান বলেন,গত মাসের ২৮ তারিখে ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের কমিটি ঘোষনা করা হয়। কিন্তু ওই কমিটিতে জামাত- বিএনপি ও দেশ বিরোধী কর্মকান্ডে জড়িত ব্যাক্তিদের স্থান দেয় উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম লেবু। এই অবৈধ কমিটি বাতিল না করলে সামনে মার্চের ২০ তারিখে নতুন সম্মেলন করে তারা নতুন কমিটি দিবে বলে হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পি ও লোকেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিলন মিয়া প্রমূখ।

সংবাদ সম্মেলন শেষ করে ময়মনসিংহ -জামালপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল ও টায়ারে অগ্নি সংযোগ করে রাস্তা প্রায় ৩০ মিনিটের মতো বন্ধ রাখে উপজেলা আওয়ামীলীগের একাংশ নেতাকর্মীরা।
এতে রাস্তার উভয় পাশে যানযটের সৃষ্টি হয়।

এবিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলামের কাছে জানতে চায়লে তিনি কথা বলতে রাজি হননি।

লেখক