ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

বগুড়া শেরপুরে জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুর  নিহত

সুজন (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুরে জামাই এর লাঠির আঘাতে শ্বশুর আব্বু আব্দুস ছাত্তার (৮৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে
সোমবার (২৭ শে ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত আব্দুস সাত্তার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর কলোনি গ্রামের মৃত কাজেম উদ্দীনের ছেলে।

এ দিকে ঘটনার পরপরই কঠিনতম অভিযান চালিয়ে ঘাতক জামাই সোলেমান আলীকে (৬০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে একই গ্রামের মৃত হোসেন প্রামাণিকের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সম্প্রতি জমি নিয়ে জামাই-শ্বশুরের মধ্যে বিরোধ দেখা দেয়। এরই জেরে সোমবার বেলা পৌনে দুইটার দিকে যোহর নামাজ শেষে শ্বশুর মসজিদ থেকে বাড়ি যাচ্ছিলেন। এসময় আগে থেকেই রাস্তার পাশে ঝোপঝাড়ে থাকা জামাই সোলেমান পেছন থেকে লাঠি দিয়ে শ্বশুর আব্দুস সাত্তারের মাথায় খুব জোড়ালো আঘাত করেন। এতে গুরুতর আহত হন শ্বশুর আব্দুস সাত্তার পরে স্থানীয় লোকজন জানাজানি হলে কৌশলে জামাই পালিয়ে যায় স্থানীয় লোকজন
দ্রুত উদ্ধার করে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ায় শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) লাল মিয়া বলেন, নিহতের লাশের ময়না তদন্তের জন্য বগুড়ায় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । পাশাপাশি অভিযান চালিয়ে ঘাতক জামাই সোলেমানকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক জামাই সোলাইমান হত্যার দায় স্বীকার করলেও এর কারণ জানায়নি। তাই তাকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এজন্য মঙ্গলবার তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

লেখক