ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

গাইবান্ধার সাদুল্লাপুরে নব যোগদানকৃত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহ:শিক্ষকদের বরণ ও সংবর্ধনা

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুরে নব যোগদানকৃত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহ:শিক্ষক ২০২০ ও ২০২৩ এর বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারী দুপুর ২টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহ: শিক্ষক সমাজ সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি মো: অলিউর রহমান ফরাজি এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: হারুন উর রশিদ, সহ: জেলা শিক্ষা অফিসার খন্দকার আল ইমরান, উপজেলা শিক্ষা অফিসার মো: আব্দুল্লাহিশ শাফি, URC ইন্সট্রাক্টর ক্বারি একেএম আজিজুল প্রমুখ।

এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবার এর নেতৃবৃন্দ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

এসময় আমন্ত্রিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবার, একইসাথে নব যোগদানকৃত শিক্ষক-শিক্ষিকাদের কেও ফুল দিয়ে বরণ করে সংবর্ধনা প্রদান করা হয়।

লেখক