ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে জাতীয় বিমা দিবস উদযাপন

“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” প্রতিপাদ্য নিয়ে বর্নাঢ্য র‍্যালি এবং আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় বিমা দিবস উদযাপন।

১লা মার্চ  বুধবার সকালে’জাতীয় বীমা দিবস ২০২৩’ উপলক্ষ্যে জেলা প্রশাসন, রাজবাড়ীর আয়োজনে বিমা দিবস জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী ১ জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী,  রাজবাড়ী জেলার জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা সিভিল সার্জন  ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহা,অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, আনসারের জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান প্রমূখ, সহ রাজবাড়ী অন্যান্যরা। এছাড়াও, বক্তব্য উপস্থাপন করেন ইন্সুরেন্স এসোসিয়েশন, রাজবাড়ীর সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বীমা প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিগণ। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও বীমা খাতের সাথে সংশ্লিষ্টগণ।অনুষ্ঠান শুরুর আগে এক বর্নাঢ্য র‍্যালির জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।

লেখক