ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নুর হোসেন- মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু ইউসুফকে প্রাণনাশের উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী ও শিক্ষক নেতারা। বুধবার (১ মার্চ) সকালে উপজেলার সাহেরখালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও পরিচালনা পর্ষদের উদ্যোগে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্র ও স্থানীয় জনসাধারণসহ সহ্রাধিক লোক উপস্থিত ছিলেন। উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মীর হোসেনের সঞ্চালনায় এবং সাহেরখালী বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাসান মাহফুজ চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবু ছালেক, সাধারণ সম্পাদক সুভাষ সরকার, বাংলাদেশ শিক্ষক সমিতির (ফেডারেশন) আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক কমল ভৌমিক, মহালঙ্কা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস মিয়া, আবুল কাশেম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, শফিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূইয়া, সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম মেজবাউল হক প্রমুখ।
এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ১০ম শ্রেণির শিক্ষার্থী মাসফিয়া জান্নাত ও অপূর্ব দেবনাথ। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান, মঘাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম, আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রতন দাশসহ শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনসাধারণ। বক্তারা জানান, শিক্ষক আবু ইউসুফ রাসেল একজন ছাত্রবান্ধব শিক্ষক ছিলেন। তাঁর উপর দফায় দফায় স্ব-পরিবারে হামলা করে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে সাবেক ছাত্র ইউনুস।
হামলার পর ৩ দিন পেরিয়ে গেলেও হামলাকারিদের বিরুদ্ধে থানায় মামলা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। বুধবারের (১ মার্চ) মধ্যে থানায় মামলা নিয়ে দোষীদের আইনের আওতায় আনা না হলে অনির্দিষ্টকালের জন্য সাহেরখালী স্কুলের কার্যক্রম বন্ধ করে বৃহৎ পরিসরে আন্দোলন হুমকি দেন বক্তারা। মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুভাষ সরকার জানান, শিক্ষকের উপর হামলার বিচারের দাবিতে আমরা ক্রমান্বয়ে এগিয়ে যাব। সেই উপলক্ষে প্রাথমিক পর্যায়ে আজকের এই আন্দোলন। সমাবেশ ও মানববন্ধন শেষে আমরা উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে এ বিষয়ে বিস্তারিত অবহিত করেছি। তিনি আজকের মধ্যে মামলা রুজু করে মামলা নম্বর দেওয়ার জন্য মিরসরাই থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেনের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। প্রসঙ্গত, ২০২১ সালে সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী ইউনুস ক্লাসের মধ্যে গোলযোগ করায় তার বিষয়ে তৎকালিন প্রধান শিক্ষক নাদেরুজ্জামান আজাদকে অবহিত করে শিক্ষক আবু ইউসুফ। তখন প্রধান শিক্ষক ওই ছাত্রকে ডেকে শাসন করেন। এরপর থেকে শিক্ষক আবু ইউসুফকে কোথাও দেখলেই গালি-গালাজ এবং হুমকি দিতো ওই ছাত্র। সর্বশেষ রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই শিক্ষকের পথ গতিরোধ করে সাবেক ছাত্র ইউনুসসহ আরও কয়েকজন। এসময় আবু ইউসুফের উপর তারা হামলা করে। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় সাবেক ছাত্র ইউনুস ও তার বাবা নুরুল হক, ভাই ইলিয়াছ, মা রোকেয়া এবং বোন তানজিনাসহ আরও কয়েকজন মিলে ওই শিক্ষকের বাড়িতে গিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এসময় আবু ইউসুফকে বাঁচাতে গিয়ে আহন হন তার ছোট ভাই মো. ইউনুছ। পরে শিক্ষক আবু ইউসুফকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার রাতে চমেক হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

লেখক