ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

ঝিনাইগাতীতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার

তৌহিদুর রহমান জেলা প্রতিনিধি-ঃ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া গ্রামে বুদ্ধিপ্রতিবন্ধি (১৩) বছর বয়সী এক কিশোরী ৩ সন্তানের জনক সুজন ওরফে মকস্ কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষক সুজন একই গ্রামের মৃত দুদু প্রামানিকের ছেলে। গত ১ মার্চ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার বুদ্ধিপ্রতিবন্ধি কিশোরীর পরিবার সুত্রে জানা গেছে, বুধবার পড়ন্ত বিকেলে সন্ধ্যার পূর্বে বাড়ীর পাশে শিম ক্ষেতের আইলে ছাগলকে ঘাস খাওয়াতে থাকে। এমন সময় সুজন ওরফে মকস্ ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে সটকে পড়ে। পরে ওই কিশোরী ধষর্ণের বিষয়টি তার পরিবারকে জানালে বুধবার রাতেই ধর্ষিতার পিতা থানা পুলিশকে জানান। খবর পেয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে রাতেই এসআই তোফাজ্জল হোসেন সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শনসহ ধর্ষক সুজনের বাড়ীতে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ধর্ষিতাকে উদ্ধার করে ঝিনাইগাতী হাসপাতালে ভর্তি করানো হয়।

এ ঘটনায় ধর্ষিতার পিতা জয়নাল আবেদীন বাদী হয়ে ২ মার্চ বৃহস্পতিবার সকালে ঝিনাইগাতী থানায় ধর্ষণের অভিযোগে সুজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি দ্রুততার সাথে এফআইআর করেন থানা কর্তৃপক্ষ।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে মামলাটি রজু হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারী পরিক্ষার জন্যে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপরদিকে আসামী পলাতক থাকায় তাকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

লেখক