ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ৩ দিন ব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

নুর হোসেন- মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

উত্তর চট্টগ্রামের শতবর্ষী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মিরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৩দিন ব্যাপি আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মিরসরাই উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল।

অনুষ্ঠানের সমাপনী দিন বৃহস্পতিবার (২ মার্চ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির খাঁন, অত্র বিদ্যালয়ের সভাপতি আবুল হোসেন বাবুল, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহাম্মদ নিজামী, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মর্জিনা আক্তার, শিক্ষক শিক্ষিকা বৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সদস্যা বৃন্দ, বিদ্যালয়ের বতমান ও প্রাক্তন ছাত্র ছাত্রী, অবিভাবক, ইউপি সদস্য বৃন্দ।

বিদ্যালয়ের সভাপতি আবুল হোসেন বাবুল বলেন, সুন্দর ও সফল ভাবে বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতা করায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি বৃন্দ, প্রিয় ছাত্র ছাত্রী,জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী,অবিভাবক মন্ডলী সহ এলাকাবাসির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

লেখক