ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র বৃত্তি ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান

এ এম ফাহাদ (খাগড়াছড়ি) :

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার অন্যতম সংগঠন ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশন অদ্য ৪ মার্চ সকাল ১০ টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেধা বৃত্তি ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করেন।

ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর মেধা অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কলেজের সহকারী অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও মোঃ রহিম উল্লাহর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামসুল হক ।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাতে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। ফলে দিন দিন শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। ঝরে যাওয়া শিক্ষার্থীর হার কমে যাচ্ছে। বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার জন্ম হয়। এতে মেধা বিকাশ ঘটে। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার অন্যতম সংগঠন ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশন অত্র এলাকায় প্রশংসিত হয়েছে। তারা অন্যান্য সামাজিক সংগঠন ও বিত্তবানদের মেধা বিকাশে এগিয়ে আসার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ ময়নাল, হোসেন মাটিরাঙ্গা ইসলামীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ জনাব মোঃ সলিমুল্লাহ, পূবালী ব্যাংক মাটিরাঙ্গা শাখার ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, গুইমারা সরকারি কলেজের প্রভাষক জনাব শাশীম সুজন, মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আবুল হাশেম, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ।

উক্ত মেধা বৃত্তি পরীক্ষায় ৮ম শ্রেণির ১৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তারমধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন ৫জন এবং সাধারণ বৃত্তি পেয়েছেন ১৩ জন।

অত্র ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ হেলাল উদ্দিন জানান, প্রতিষ্ঠানটির মূলমন্ত্র হিসেবে শিক্ষা,সেবা ভাতৃত্ব কে প্রাধান্য দিয়ে সর্বোপরি একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়াই আমাদের মূল লক্ষ্য। আমরা আগামীতেও এসকল সেবা মূলক কর্মকান্ডে এগিয়ে যাব ইনশাআল্লাহ।

লেখক