ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীর শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ী ঃ

রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বনভোজন অনুষ্ঠিত।

রবিবার দুপুরে বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এম পি।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রানী সাহা, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, রাজবাড়ী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আম্বিয়া সুলতানা, সহকারী জেলা শিক্ষা অফিসার একেএম তৌফিকুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আজগর আলী বিশ্বাস,  ম্যানেজিং কমিটির সহ-সভাপতি গোলাম মওলা টোকন। স্বাগত বক্তৃতা করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

লেখক