ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঐতিহাসিক ৭ই মার্চ” উপলক্ষে বগুড়ায় ৪আর্মড পুলিশ ব্যাটালিয়নের শ্রদ্ধাঞ্জলি

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

“ঐতিহাসিক ৭ই মার্চ” উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়ায় সারাদেশের সঙ্গে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপনের লক্ষ্যে প্রতিষ্ঠানের শহিদ মিনার ও স্বাধীনতা চত্বর ৭১-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সম্মানে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জাতির জনকের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা।এ সময় আরো উপস্থিত ছিলেন এ,টি,এম মোস্তফা কামাল, অধ্যক্ষ, এপিবিএন পাবলিক স্কুল ও কলেজ,বগুড়া, সহঃঅধিনায়ক (পুলিশ সুপার) মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস সরকার, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ তৌফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার মোঃ খালেকুজ্জামান পিপিএম,সহকারী পুলিশ সুপার মোঃ তোজাম্মেল হকসহ সকল পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

লেখক