ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী জেলা আওয়ামীলীগ এর ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন

রাজবাড়ী ঃ

রাজবাড়ীতে জেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে নানা আয়োজনে ঐতিহা‌সিক ৭ই মার্চ দিবস পা‌লন করা হয়েছে।

মঙ্গলবার ৭ মার্চ সকালে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান এর প্রতিকৃ‌তিতে পুষ্প‌্যমাল‌্য অপর্ণ ও আলোচনা সভা করেন জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হা‌কিম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন , রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপ‌তি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সংর‌ক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি সালমা চৌধুরী রুমা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খোদেজা নাসরিন আক্তার হোসেন,  সহ-সভাপ‌তি বীর মুক্তিযোদ্ধা ফ‌কির আব্দুল জব্বার, রেজাউল হক, মহম্মদ আলী চে‌ৗধুরী, হেদায়েত আলী সোহরাব, ফখরুজ্জামান মুকুট, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, শফিকুল আজম মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড শফিকুল হোসেন শফিক, সদস্য মীর মাহফুজা মলি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান,  জেলা ম‌হিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সা‌হিদা চে‌ৗধুরী তন্মী, নব-‌নির্বা‌চিত জেলা যুবলী‌গের সভাপ‌তি মোঃ শওকত হাসান, সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, যুবলীগ নেতা আবুল হোসেন, জেলা ছাত্র লীগ সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমূখ।

এ সময় বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ রাজবাড়ী জেলা শাখার নেতৃবৃন্দ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের গুরত্ব ও তাৎপর্য  তুলে ধরেন।  এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও বিজয়ী করতে  সবার প্রতি অনুরোধ জানান।সভার শুরুতে ৮ম শ্রেনীর শিক্ষার্থী মা‌লিহা ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহা‌সিক ভাষন “এবারের  সংগ্রাম আমাদের মু‌ক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম” বঙ্গবন্ধুর ভাষন‌টি উপস্থাপন করেন।

লেখক