ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে পুলিশ পরিচয়ে প্রতারণা করায় পুলিশের হাতে প্রতারক গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি :

নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে রাজবাড়ীর কালুখালীসহ বিভিন্ন থানায় ও অফিসে ফোন দিয়ে তদবির করার পাশাপাশি এলাকায় নিজকে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে নানাভাবে প্রতারণা করে আসছিল মোঃ জাহিদুল ইসলাম জিল্লু (৪২)। সে কালুখালী উপজেলার মোহরপুর গ্রামের মোশারফ হোসেন ছেলে। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা শহর থেকে গোয়েন্দা শাখার সদস্যরা জিল্লুকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে নগদ ৭৫ হাজার টাকা, ২টি মোবাইল ও একটি পুলিশের এসআই-এর ভুয়া পরিচয়পত্র উদ্ধার করেছে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানিয়েছেন, গত ১৭ ফেব্রুয়ারী জেলার কালুখালী থানার জনৈক এক পুলিশ কষ্টটেবলকে মোবাইল ফেনে ডিএমপি ডিবি’র এসআই পরিচয় দিয়ে গুরুতর অভিযোগ রয়েছে বলে ভয় দেখায়। বিষয়টি ওই পুলিশ কনষ্টেবল তাকে (রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ) অবহিত করে। ওই সময় তিনি ডিএমপি ডিবিতে খোজ নেন এবং জানতে পারেন জাহিদুল ইসলাম নামে কোন এসআই সেখানে নেই। পরবর্তীতে কৌশলে প্রতারক জিল্লুকে মঙ্গলবার দুপুরে রাজবাড়ী কোট সংলগ্ন এলাকায় ডেকে আনা হয়। সে সময় জেলা গোয়েন্দা শাখার সদস্যরা তাকে আটক ও জিজ্ঞাসাবাদ করেন এবং দীর্ঘ সময় নাটকিয়তার পর জিল্লু স্বীকার করে কে কোন সরকারী চাকুরী করেন না। একই সাথে পুলিশের এসআই পরিচয় দিয়ে নানা ব্যাক্তির সাথে প্রতারনা পূর্বক টাকা-পয়সা আদায় করে আসছে এবং সে এই ভুয়া পরিচয় দিয়ে বহু নারীর সাথে পরকিয়ার সম্পর্কও গড়ে তুলেছে। তার বিরুদ্ধে কালুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

লেখক