নুর হোসেন- মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ
প্রবীণ রাজনীতিবিদ,সাবেক মেম্বার,২নং হিংঙ্গুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির ধানেরশীষ মনোনীত সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী, মিরসরাই উপজেলা কৃষক দলের সাবেক যুগ্মআহ্বায়ক ২নং হিংঙ্গুলী ইউনিয়ন বিএনপি’র প্রভাবশালী সদস্য শ্রদ্ধেয় ইউছুপ জমিদার এর জানাজা’র নামাজ বাদ যোহর সম্পূর্ণ হয়েছে। জানাজায় রাজনৈতিক, ব্যাবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হন।
জানাজা শেষে মরহুমের কবরে মিরসরাই উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন মিরসরাইয়ের গণমানুষের নেতা,চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক,চট্টগ্রাম -১মিরসরাই আসনে বিএনপির জাতীয় সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব নুরুল আমিন সাহেব।
মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এইসময় উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
আল্লাহ মরহুম ইউছুপ জমিদার কে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দিন।