ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক নারী দিবসে রাজবাড়ী জেলা হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের মানববন্ধন 

রাজবাড়ী প্রতিনিধিঃ
 হোটেল শ্রমিকের ন্যায় সংগত ন্যায্য গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম তরাম্বিত করো এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে রাজবাড়ীতে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এবং গনতান্ত্রিক মহিলা সমিতির ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন ও গনতান্ত্রিক মহিলা সমিতির  মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 ৮ই মার্চ বুধবার বেলা সাড়ে বারোটায় রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় রাজবাড়ী জেলা হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক গনেশ বিশ্বাস, উপদেষ্টা রবিউল আলম মিনু প্রমুখ।
উক্ত মানববন্ধন কর্মসূচির পূর্বে একটি র‍্যালি প্রেসক্লাবের সামনে থেকে রাজবাড়ী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় প্রেসক্লাবের সামনে এসে আলোচনা সভা করে শেষ হয়।

লেখক