সুজন ,বগুড়া (শাজাহানপুর) প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে পদ্মপুকুর জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে ইসলামী সম্মেলনে প্রধান বক্তা আজিজুল ইসলাম জিহাদি মঞ্চে ওঠার আধা ঘন্টা পর মাহফিল বন্ধ করতে বাধ্য হয়েছেন ইসলামী সম্মেলন পরিচালনা কমিটি
ঘটনাসূত্রে জানা যায়,গতকাল ৮ মার্চ বুধবার সাজাপুর পদ্মপুকুর জামে মসজিদের উন্নয়ন কল্পে পদ্মপুকুর স্কুল মাঠে ওয়াজ মাওফিলে প্রধান বক্তা ওয়াজ শুরুর আধাঘন্টা পর ইসলামী সম্মেলন বন্ধ ঘোষণা করা হয়।
ঘটনাসূত্রে আরো জানা যায়, রাত ১০টা ২০ মিনিটে প্রধান বক্তা মাওলানা আজিজুল ইসলাম জিহাদি মঞ্চে উঠেন এবং কিছুক্ষন ওয়াজ করার পরই একটা ফোন কল নিয়ে মঞ্চে আসেন পুলিশের এক সদস্য এবং জিহাদির সাথে কথা বলে দেন,ফোনে কথা শেষ হওয়ার পর তিনি ২০ মিনিটের মতো ওয়াজ করেন, এর কিছুক্ষণ পরই তিনি জনগনকে বলেন আমি একটি কথা বলবো আপনারা সবাই মানবেন,মানতেই হবে, সকলে হ্যাঁ সূচক কথা বললে তিনি বলেন,আজকের মতো ওয়াজ এখানেই শেষ করছি।এরপর তিনি খুবই সংক্ষিপ্ত মোনাজাত করে ইসলামী মাহফিল ত্যাগ করেন।
জনেমনে প্রশ্ন, কে ফোন করলো হুজুরকে,হুজুর কেনই বা এত তাড়াতাড়ি ওয়াজ শেষ করলো? সবার এ জানার আকাঙ্ক্ষা
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওসির মতামত নেয়ার জন্য মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন নি।
কয়েকজন শ্রোতা ক্ষোভ নিয়ে বলেন,আমরা অনেক দূর থেকে থেকে ওয়াজ শোনার জন্য এসেছিলাম কী এমন ঘটনা ঘটলো ওয়াজ বন্ধ হলো, মন থেকে মেনে নিতে পারছি না।
ঢাকা থেকে আসা বেশ কয়েকজন ইউটিউবার বলেন,আমরা অনেক দূর থেকে এসেছিলাম বক্তব্য রেকর্ড করার জন্য কিন্তু করতে পারলাম না,বেদনা আর ক্ষোভ নিয়ে চলে যাচ্ছি, আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম।
সভা কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল হাসানাত বলেন,আমরা অনেক কষ্ট করে এ মাওফিলের ব্যবস্থা করেছিলাম কিন্তু উপর মহলের চাপের কারণে মাহফিল বন্ধ করে দিয়েছি।
আরো জানা যায়, এ বক্তা সরকারের বিরুদ্ধে ঢালাও ভাবে সমালোচনা করে এ জন্যই এমনটি হতে পারে বলে অনেকে মত দিয়েছেন।
#সংগৃহীত