ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ঘুরে আসুন রোমাঞ্চকর মেলকুম ট্রেইল

নুর হোসেন- মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

ঘুরে আসুন চট্টগ্রামের মিরসরাইয়ের একটি রোমাঞ্চকর ট্রেইলে। নাম তার মেলকুম ট্রেইল। নতুন এ পর্যটন কেন্দ্রটি তে আছে পরতে পরতে রোমাঞ্চ। গহীন অরণ্যে বড় শিলা পাথরের মাঝে ঝিরঝিরের শীতল ছড়ায় গা জুড়ানো পথ। গ্রামের মেঠো পথ ধরে বালি পাথরের ছড়ার ঝিরিপথ। মেলকুমের প্রবেশর পর খাড়া উচু পাহাড়। দুই পাশে ১শ থেকে দুইশ ফুট খাড়া পাহাড়ের মাঝে নিচে বালি বিছানো সুরুপথ।
মেলকুম একটি ট্রেইল, মোটামুটি একদিনের ভ্রমনের জন্য যথেষ্ট এটা । চট্টগ্রামের সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জে যতো ঝিরি আছে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন একটা ঝিরি, ঝিরিতে আপনি কোন পাথর পাবেন না, স্বচ্ছ পানিতে সূর্যের কিরণ লেগে সুন্দরীর সাদা বালির নাকফুলের মতো ঝিলিক দিয়ে আপনাকে বিমোহিত করবে পুরোটা পথ, আলো ছায়ার খেলায় স্বচ্ছ পানি কখনো কখনো গাঢ় নীল মনে হবে, চোখের সামনে উড়ে বেড়াবে রং বেরঙের ঘাস ফড়িং, প্রজাপতির ঝাঁক, পানিতে চুপচাপ দাঁড়িয়ে থাকলে পায়ে এসে খুনসুটি খেলবে ঝিরি ছোট মাছ, তারপর দেখা মিলবে গন্তব্যের মেলখুম। কূপের ভিতর দিয়ে যেতে যেতে পড়বে তারা পাহাড়ের বিস্তীর্ণ কঠিন সুরু পিচ্ছিল পথ। সতর্কতা তার সাথে এগিয়ে যেতে হবে হালকা-পাতলা মানুষ হলে যেতে সুবিধা হবে। বেশি স্বাস্থ্যবান ও মহিলা পর্যটকরা বেশি ভিতরে প্রবেশ না করাই ভালো। পিচ্ছিল পথে পড়ে হাত বা পায়ে বা মাথায় আঘাত প্রাপ্ত হয়ে আহত হওয়ার সম্ভাবনা থাকে।
মেলকুমের নাম করন: মেলকুমের আশেপাশের স্থানীয় কৃষকরা জানিয়েছেন কোন এক সময়ে পাহাড়ে মেল পাতা পিসে কুমের ভিতর দেয়া হতো, পাতার বিষে কুমের ও পাহাড়ি ছড়ায় মাছ মারা যেত। মেল মিশ্রিত ছড়ার পানি যতোটুকু যেত ততটুকুতেই মাছ মরে থাকতো। এভাবে মাছ শিকারের জন্য মেল পাতার ব্যবহার করতে করতে এই এলাকার নাম হয়ে উঠে মেলকুম।

লেখক