বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্দেশে বি এন পি – জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে, রাজবাড়ী আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১১ ই মার্চ বিকেলে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে রাজবাড়ী জেলা যুবলীগের আয়োজনে এ শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা যুবলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ শওকত হাসান এর সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান মিয়া সোহেলের উদ্যোগে কয়েক হাজার যুবলীগ নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তি সমাবেশ শেষে , প্রতিবাদ মিছিল বের হয়। এ শান্তি সমাবেশের মিছিল রাজবাড়ী শহরের প্রধান সড়ক, রাজবাড়ী বাজার, রেলগেট প্রদক্ষিন করে আওয়ামী লীগ কার্যালয়ে এসে যুবলীগ নেতাকর্মীরা সমবেত হয়। শান্তি সমাবেশে বক্তব্য প্রদান করেন, সাবেক আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ শওকত হাসান , রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান মিয়া সোহেল , সমাবেশে আরো বক্তব্য প্রদান করেন, রাজবাড়ী জেলা যুবলীগের সাবেক নেতৃবৃন্দ , সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ। শান্তি সমাবেশের অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা এস, এম মনিরুল ইসলাম মঈন। এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা শাখা, পৌর শাখা, উপজেলা শাখা , ইউনিয়ন শাখার ও ওয়ার্ড থেকে আগত হাজার হাজার যুবলীগ নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বহুদিন পর রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত হয়।