ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় এক মুক্তিযোদ্ধা নিহত, আহত ১

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় মো: সাহাবুদ্দীন (৭৩) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছে। এ সময় সুলতান আহম্মদ (৭০) নামে আরেক মুক্তিযোদ্ধা আহত হয়েছে। সোমবার (১৩ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তিযোদ্ধা মো: সাহাবুদ্দীন এর বাড়ি মঘাদিয়া ইউনিয়নের হাসিমনগর গ্রামে। আহত সুলতান আহম্মদের বাড়ি একই ইউনিয়নের ্হাদিনগর গ্রামে। আহত সুলতান আহম্মদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কবির আহম্মদ জানান, বড়তাকিয়া বাজারের বাইপাস এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি পিকআপ ধাক্কা দুই মুক্তিযোদ্ধাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন মারা যায় এবং আরেকজন আহত হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজন মুক্তিযোদ্ধা নিহত হয়েছে। তার লাশ স্বজনরা গ্রামের বাড়িতে নিয়ে গেছে।

লেখক