ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীর কালুখালীতে আগুনে ১১টি ঘর পুড়ে ছাই

 রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বিকয়া গ্রামের সরদার পাড়ায় আগুনে ১১টি ঘর পুড়ে গেছে। সোমবার সকালে ছাইয়ের গাদা থেকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা হলেন খবির মন্ডল, হাচেন মন্ডল, খবেদ মন্ডল, কুদ্দুস মন্ডল, বুনা মন্ডল, তাঁর ছেলে সবুজ মন্ডল ও রবেন মন্ডল, সুমন মন্ডল ও ফজুলল খান।
স্থানীয় বাসিন্দা সাফিন সারোয়ার বলেন, হাচেনের বাড়ির ছাইয়ের গাদা থেকে সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহুত্বে আশেপাশে ছড়িয়ে পড়ে। এতে করে আশেপাশের বাড়িগুলো আক্রান্ত হয়। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ঘণ্টাখানেক পর পাংশা থেকে ফায়ার সার্ভিসের কর্মী আসে। বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে খবির মন্ডলের একটি বসত ঘর, একটি রান্না ঘর ও একটি গোয়াল ঘর, হাচেন মন্ডলের একটি বসত ঘর ও একটি রান্না ঘর, খবেদ মন্ডলের একটি বসত ঘর, একটি রান্না ঘর ও একটি গোয়াল ঘর, কুদ্দুস মন্ডলের দুটি বসত ঘর, একটি রান্না ঘর ও একটি গোয়াল ঘর, বুনা মন্ডলের একটি রান্না ঘর ও একটি গোয়াল ঘর, বুনার ছেলে সবুজ মন্ডলের একটি বসত ঘর ও একটি রান্না ঘর, আরেক ছেলে রবেন মন্ডলের একটি বসত ঘর, সুমন মন্ডলের একটি বসত ঘর ও একটি রান্না ঘর, ফজুলল খানের একটি রান্না ঘর।
পাংশা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রয়েল আহমেদ বলেন, আগুনে ১০-১২টি ঘর পুড়ে গেছে। ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান এখানো জানা সম্ভব হয়নি।

লেখক