ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মিরসরাইয়ে ইউসামের শিক্ষা বিষয়ক সেমিনার ‘চলো নবীন স্বপ্ন ছুঁই’ বারইয়ারহাট কলেজে অনুষ্ঠিত

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

ইউসামের ধারাবাহিক কার্যক্রম একাডেমিক ও উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার “চলো নবীন স্বপ্ন ছুঁই” এর ৪৫ তম পর্ব বারইয়ারহাট কলেজে অনুষ্ঠিত হয়েছে।
ইউসামের সভাপতি মেসবাহুস সালেহীন রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল হাসান তুহিনের সার্বিক তত্বাবধানে কলেজের অনার্স ভবনের অডিটরিয়ামে কলেজের তিন বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতিতে সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তায়িন বিল্লাহ। বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা পরবর্তী করণীয় সম্পর্কে আলোচনা করেন ইউসামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সদস্যবৃন্দ।

মেধা নয় বরং পরিশ্রমই মেধা বিকাশের মূলমন্ত্র। তাই শিক্ষার্থীদের বিস্তারিত কর্মপরিকল্পনা শুরু করতে হবে একাডেমিক লাইফ থেকেই; সেই কর্মপরিকল্পনা সুদৃঢ় এবং সুশৃঙ্খল করার পরামর্শ দেন ইউসাম সদস্যবৃন্দরা।এছাড়াও তাদের সার্বিক সহযোগিতার জন্য ইউসামের বিভিন্ন কর্মকাণ্ডের ভূমিকা ও উপযোগিতা তুলে ধরা হয়।

এসময় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ও তাদের মাঝে নির্বাচিত ৫ জনকে পুরষ্কৃত করা হয়।

লেখক