ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ায় গাঁজাসহ এক মাদক কারবারি আটক

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ৪কেজি গাঁজাসহ মাইনুল ইসলাম ওরফে সুজন (৩৫) নামের এক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশের সদস্যরা। সোমবার (১৩ মার্চ) ১২.৫৫ ঘটিকার সময় ডিবি পুলিশের একটি টিম শেরপুর উপজেলাধীন ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা গ্রামস্হ জনৈক আবুল কালাম এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে চার কেজি গাঁজাসহ মইনুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুজন পাবনা জেলার ঈশ্বরদী থানার রুপপুর(পাকার মোড়)এলাকার মৃত মহসিন আলীর ছেলে।বর্তমানে সে লালমনিরহাটের সদর উপজেলার মাষ্টার পাড়া এলাকায় বসবাস করে। বগুড়া ডিবির (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান,গ্রেফতারকৃত মইনুল ইসমামের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

লেখক