মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি ৬৬এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷
আজ ১৫ মার্চ ২০২৩ বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলার বান্দাইখাড়া বাজার বণিক বহুমুখী সমবায় ৬৬ সমিতির নতুন কমিটি শিশির সাহার সভাপতিত্বে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন সহকারী সমবায় অফিসার আত্রাই৷ উপস্থিত ছিলেন শ্রী শ্যামাপদ সাহা ভাদু,শিশির সাহা,আজম সরকার, জাকির হোসেন, পলাশ চৌধুরী, তাজুল ইসলাম মুরাদ, আকরাম হোসাইন,মাজেদুর রহমান, ফিরোজ আহমেদ, মৃণাল সরকার,একে এম সামসুদ্ধোহা,সমবায় অফিসার মোঃ আনোয়ার হোসেন সমিতির উন্নয়ন ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও পরামর্শ দিয়েছেন যাতে করে উন্নয়নের ধারা অব্যাহত থাকে৷ সভাপতি শিশির সাহার সমাপ্তি ভাষনের মাধ্যোমে বৈঠক সমাপ্তি ঘোষনা করা হয়৷