ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

বড়লেখায় মিরাজুল মইন জয়ের জন্মদিনে নিসচার দোয়া মাহফিল

তাহমীদ ইশাদ রিপন,বড়লেখা প্রতিনিধিঃ

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জনপ্রিয় অনলাইন পোর্টাল নিরাপদ নিউজের নির্বাহী সম্পাদক মিরাজুল মইন জয়ের জন্মদিন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মার্চ) রাত ৯ ঘটিকায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি মার্জানুল ইসলাম, আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, প্রচার সম্পাদক নূরে আলম মোহন, প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন সুমন, ব্যবসায়ী আসব্বির আলী, মুরাদ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মইন জয়ের জন্মদিন ও সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন নয়াগ্রাম উত্তর চৌমুহনী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ।

উল্লেখ্য, নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গণমানুষের মহানায়ক ইলিয়াস কাঞ্চনের একমাত্র পুত্র কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মইন জয় বর্তমানে রোড সেফটি বিষয়ে কানাডায় পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।

লেখক