রাজবাড়ী জেলা ঃ
‘নিরাপদ জ্বালানী, ভোক্তা বান্ধব পৃথিবী , এই প্রতিবাদ্য ধারন করে রাজবাড়ীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্টিত হয়েছে ।
রাজবাড়ী জেলা প্রশাসন এর আয়োজন করে । বুধবার সকাল সাড়ে ৯ টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয় । র্যালীটি জেলা শিল্পকলা একাডেমির সামনে দিয়ে পান্না চত্তর হয়ে একই স্থানে শেষ হয় । পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এতে স্বাগত বক্তব্য দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান ।প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু কায়সার খান । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন ,অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম ।
এছাড়া কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার ,নিরাপদ খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি রফিকুল ইসলাম,চেম্বার অব কমার্সের সহসভাপতি জাকির হোসেন প্রমুখ ।সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুন ।
এসময় বক্তারা বলেন ভোক্তা অধিকার আইন সম্পর্কে সকলকে সচেতন হতে হবে ।এখন অভিযোগ করা খুবই সহজ । মোবাইলের মাধ্যমে অধিদপ্তরের দেওয়া হটলাইন নাম্বারে ফোন দিয়ে অভিযোগ করা যায় । এছাড়া ব্যবসায়ীদের আরও বিনয়ী হওয়ার আহবান করা হয় ।