ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমিডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফারাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা 

এই সরকার উপহার দিয়েছে উন্নয়ন, ওরা দিয়েছে খুন সন্ত্রাস :: দুর্গাপুর ন.চ উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধনকালে ইঞ্জিনিয়ার মোশাররফ

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

শেখ হাসিনার সরকার দেশে পর্যায়ক্রমে শুধু উন্নয়নের ধারাই অব্যাহত রেখেছে। আসেপাশের সকল দেশের তুলনায় বাংলাদেশ এখন অনেকটাই এগিয়ে। বর্তমান ধারা অব্যাহত থাকলে আমরা শীঘ্রই উন্নত দেশের সমান্তরালে পৌছাব। বিশেষ করে অবকাঠামোগত ও শিক্ষান্নোয়নে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে আমাদের নেত্রী দেশকে উন্নয়নের যেই মহাসড়কে নিয়ে গেছে কেউ চাইলেই যতো ষড়যন্ত্রই করুক এই দেশকে আর পেছনের দিকে নিয়ে যেতে পারবে না। আমরা দিয়েছি উন্নয়ন আর ওরা এই জনপদে দিয়েছে খুন সন্ত্রাস। একটু অতীতের দিকে ফিরে তাকান এই মীরসরাইয়ে কি পরিমান খুন, লুট, হত্যাকান্ড হয়েছে। পেট্রোল বোমা দিয়ে ওরা মানুষ হত্যা ও করেছে। তাই আগামীদিনে ও তাদের থেকে সতর্ক থাকতে হবে । উপজেলার দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথীর বক্তব্যে সাবেক মন্ত্রী আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উক্ত বক্তব্য রাখেন।
মীরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ জসিম উদ্দিন এর সভপতিত্বে বৃহস্প্রতিবার ( ১৬ মার্চ) বিকেলে উপজেলার প্রাচীন বিদ্যাপিঠ দুর্গাপুর ন.চ. উচ্চ বিদ্যালয় মাঠে সাড়ে ৪ কোটি টাকা ব্যায়ে নতুন ভবন উদ্বোধনকালে এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। নতুন একাডেমিক ভবনের ফলক উম্মোচন শেষে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও অতিথীবৃন্দ দোয়া মোনাজাতে অংশ নেন ।
বিদ্যালয় পরিচালনা সদস্য আকবর হোসেন এর সঞ্চালনায় উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, সহকারি কমিশনার ভূমি মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির, প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল করিম, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহ সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, সাধারন সম্পাদক জাহাঙ্গীর ভূঞা, চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভাপতি ডা: আনোয়ার হোসেন, প্রাক্তন ছাত্র সাংবাদিক মাহবুব পলাশ, প্রাক্তন ছাত্র শাহাবউদ্দিন চৌধুরী, প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার সাইদুল হক সুমন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরজু, সম্পাদক রুবেল, ফিরোজ, সাইফুল, নজরুল প্রমুখ।

লেখক