ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সারাদেশের ন্যায় গাইবান্ধা সাদুল্লাপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

আহসান হাবীব নাহিদ,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সম্মৃদ্ধির স্বপ্নে রঙিন- এ শ্লোগানে ১৭ মার্চ (শুক্রবার) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রোকসানা বেগম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাইফুর রহমান, থানার ওসি প্রদীপ কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহীদুল্যাহেল কবির ফারুক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান স্মৃতি, প্রেসক্লাব সাদুুল্যাপুর এর সভাপতি নেয়ামুল আহসান পামেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, পায়রা অবমুক্তকরণ শেষে কেক কাটা এবং দোয়া-মাহফিলসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

লেখক