ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

শিবগঞ্জে দৈনিক আমার সংবাদ’র ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শিবগঞ্জ প্রতিনিধিঃ

‘সত্যের সন্ধানে প্রতিদিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে জাতীয় দৈনিক আমার সংবাদ ১০ বছর পেরিয়ে এগারোতে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।শনিবার সন্ধ্যায় কিচক প্রেস ক্লাবে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।দৈনিক আমার সংবাদ’র শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল গফুর মন্ডলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কিচক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী। কিচক প্রেস ক্লাবের সভাপতি এমএ ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক আমার সংবাদ’র বগুড়া জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী, কিচক ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ সামছুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক আজকের জনবানীর শিবগঞ্জ প্রতিনিধি কামরুল হাসান, দৈনিক চাঁদনী বাজারের ভ্রাম্যমাণ প্রতিনিধি সাইফুল ইসলাম, কাজী মোঃ সিরাজুল ইসলাম।এসময় আরো উপস্থিত কিচক প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রাকিব, প্রচার সম্পাদক মোঃ রুহুল আমিন, সদস্য মহসিন আলী, রাব্বি হাসান সুমন, সুনীল বরণ সাহা, যুবনেতা তারেক, শাহিন স্টুডিওর স্বত্বাধিকারী মো.সাহরিয়ার শাহিন, কিচক রোকেয়া ডায়াগনস্টিক সেন্টারের সত্ত্বাধিকারী আবু তোহা, ব্যবসায়ী মাহবুবুর রহমান ও মাহমুদুল হাসান প্রমুখ।

লেখক