রাজবাড়ী ঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষ্যে ২৬ মার্চ রবিবার জেলা প্রশাসকের বাসভবনে জেলা প্রশাসনের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলার জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য খোদেজা নাসরিন আক্তার হোসেন, সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, সিভিল সার্জন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোঃ ইমদাদুল হক বিশ্বাস, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামীলীগ এর নেতা বীরমুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, বীরমুক্তিযোদ্ধা সিরাজ আহম্মেদ, বীরমুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম, বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন মন্টু, বীরমুক্তিযোদ্ধা মো: আবুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুল জলিল মিয়া প্রমুখ। অনুষ্ঠানে রাজবাড়ী জেলার বীরমুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।