ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

নন্দীগ্রামে বিনামূল্যে সার-বীজ বিতরণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার নন্দীগ্রামে খরিপ মৌসুমে পাট ও  উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র-প্রান্তিক ও মাঝারী কৃষক-কৃষাণীদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিন্যামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাতের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। এতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু।

এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আক্তার বানু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য ও উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম প্রমুখ।

এ উপজেলায় বিনামূল্যে উফশী আউশ চাষের জন্য ৫ হাজার জন কৃষক-কৃষাণীকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ৮৫০ জন কৃষক-কৃষাণীকে ১ কেজি পাট বীজ দেওয়া হচ্ছে।  উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম।

লেখক