ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

জোরারগঞ্জ ও মিরসরাই থানা পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ্ বিপিএম

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন ও মিরসরাই থানা আকস্মিক পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্ বিপিএম। এসময় পুলিশ সুপারকে ফুলেল অভ্যর্থনা জানান সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) ইফতেখার হাসান, পিপিএম(বার)। থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করেন। পুলিশ সুপার থানা দুইটির কার্যক্রম ঘুরে দেখেন, বিভিন্ন সরকারি রেজিস্টারপত্র ও ভৌত অবকাঠামো পরিদর্শন করেন। সকল অফিসার-ফোর্সকে সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব, উত্তম আচরণ ও সুশৃঙ্খল জীবনযাপনের উপর গুরুত্বারোপ করে দিকনির্দেশনা প্রদান করেন। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুদীপ্ত সরকার পিপিএম, সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) ইফতেখার হাসান, পিপিএম (বার), জোরারগঞ্জ ও মিরসরাই থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদবির অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।

লেখক