ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে যুবকের অর্ধ-গলিত লাশ উদ্ধার

মোঃ শাখাওয়াত হোসেন সোহান,রাজবাড়ীঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নং ফেরি ঘাট এলাকায় পদ্মা নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার বিকেল ৩টার দিকে দৌলতদিয়া ঘাটের নৌ পুলিশ লাশটি উদ্ধার করে।এর আগে, স্থানীয়রা দৌলতদিয়া ৭নং ফেরি ঘাট সংলগ্ন ছাত্তার মেম্বার পাড়া এলাকায় পদ্মা নদীর তীরের কাছাকাছি লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।স্থানীয় বাসিন্দারা জানান , স্থানীয়রা অজ্ঞাত যুবকের মরদেহ পদ্মা নদীর তীরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।স্থানীয়দের ধারনা কয়েকদিন আগে ওই যুবককে হত্যা করে পদ্মা অথবা যমুনা নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। নিহত যুবকের গায়ে ফুলহাতা টি-শার্ট ও লুঙ্গি পরিহিত ছিল। তার বয়স অনুমানিক ৩৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।

দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) জেএম সিরাজুল কবির জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পদ্মা বা যমুনা নদীর পশ্চিম দিক থেকে লাশটি ভেসে এসেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।নিহতের পরিচয় শনাক্ত ও পরবর্তি আইনী কার্যক্রম চলমান রয়েছে।

লেখক