ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ায় ইফতার সামগ্রী বিতরণ করলেন সংসদ সদস্য রিপু

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সোমবার (৩ এপ্রিল) বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ও দুর্গাহাটা ইউনিয়নে সাড়ে ৬’শ দারিদ্র্য ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন এর ব্যক্তিগত উদ্যোগে দূর্গাহাটা ইউনিয়নের হাতিবান্ধা হাইস্কুল মাঠে ওই ইফতার সামগ্রী বিতরণের উদ্ধোধন করেন প্রধান অতিথি বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। দুর্গাহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নাড়ুয়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য রুমানা আজিজ রিংকি, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রেকসেনা আকতার, দক্ষিনপাড়া ইউপি চেয়ারম্যান এ্যাডঃ রফিকুল ইসলাম, দূর্গাহাটা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার, বগুড়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিহাদ আল হাসান জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুড়ানু শাহ, পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির ইসলাম পিপুলসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন তার ব্যক্তিগত উদ্যোগে নেপালতলী ইউনিয়নের কদমতলীতে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। নেপালতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী আনোয়ারুল ইসলাম টিটু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এআই ফয়সাল খান জনি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেকসেনা আকতার, সাধারণ সম্পাদিকা নাজমা আকতার,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরেজ্জামান সিদ্দিকী, নেপালতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর প্রমুখ।উল্লেখ্য, করোনাকালিন সময় উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন জীবনের ঝুঁকি নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় স্বশরীরে ছুটে গিয়ে সরকারী বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে ব্যাপকভাবে অসহায় মানুষদেরকে সহযোগিতা করেছেন।

লেখক