ইফতেখাইরুল আলম,স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালী সেনবাগ থানা পুলিশের অভিযানে ১৩টি সিআর মামলার ৮টি সাজা এবং ৫টি গ্রেপ্তারি পরোয়ানায় সহ মোট ৫ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত ও ১ কোটি ১ লক্ষ ৯৫ হাজার টাকার অর্থদণ্ডে দন্ডিত দীর্ঘ দিনের পলাতক আসামী মামুনুর রশীদ জুয়েল (৪৮)কে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানান, ৩ ই এপ্রিল সোমবার বিকেলে জেলা পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম(পিবিপিএম)এর দিক-নির্দেশনায় ও এ্যাডিঃ এসপি বেগমগঞ্জ সার্কেল মোহাম্মদ নাজমুল হাসান রাজীব (পিপিএম)এর তত্বাবধানে সেনবাগ থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন পাটোয়ারীর নেতৃত্বে সঙ্গীয় এসআই,সবুজ চন্দ্র পাল, এএসআই,লোকেন মহাজন ও এএসআই,কাউছার আহমেদ সহ স্পেশাল অভিযান পরিচালনা করে, সি আর- ১৬/১৯ এর ০৬ মাস সাজা ও ১০(দশ লক্ষ) টাকা অর্থদন্ড,সিআর-১৭/১৯ এর ৩ মাস সাজা ও ১০ (দশ লক্ষ) টাকা অর্থদন্ড এবং সিআর-১৫/১৯ এর ০৯ মাস সাজা ও ৯,(নয় লক্ষ) টাকা অর্থদন্ড, সিআর-৬৮/১৮ এর ০৮ মাস সাজা ও ৮,(আট লক্ষ) টাকা অর্থদন্ড,সিআর-২৭২/১৭ এর ০১ বছর সাজা ও ৩৫ (পয়ত্রিশ লক্ষ)টাকার অর্থদন্ড, সিআর-১১৫৬/১৭ এর ০৮ মাস সাজা ও ১৬ (ষোল লক্ষ) টাকা অর্থদন্ড,সিআর-১১৯/১৬ এর ১০ মাস সাজা ও ১১(এগার লক্ষ) টাকা অর্থদন্ড, সিআর – ২০৪/১৯ এর ০৬ মাস সাজা ও ২,৯৫(দুই লক্ষ পঁচানব্বই হাজার) টাকা অর্থদন্ড,সিআর-১৫/১৯, সিআর-২৩৫/১৮, সিআর-৩৪/১৯, সিআর-৪৮৪/১৯, সিআর-১৮১/২২ সংক্রান্তে সর্বমোট-৫ বছর ২ মাসের সাজাপ্রাপ্ত ও ১,০,১,৯৫(এক কোটি এক লক্ষ পঁচানব্বই হাজার) টাকার অর্থদন্ডে দন্ডিত পলাতক আসামি সেনবাগ উপজেলার পশ্চিম ইয়ারপুর গ্রামের মৃত হারুনুর রশিদ এর ছেলে মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।