ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

তৃণমূল থেকে উপরে উঠে আসা কর্মী বান্ধব ও জনপ্রিয় নেতা, ময়না চেয়ারম্যান

বিশেষ প্রতিবেদক এস. আর. টুটুল এম. এলঃ

রাজশাহীর তানোরে রাজনীতির সিঁড়ি বেয়ে (৩) তিন টি কসমে উঠে আসা তৃণমূল নেতাকর্মীদের জনপ্রিয় নেতা তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা লুৎফর হায়দার রশীল মায়নার ওয়ার্ড ও ইউনিয়ন থেকে উপজেলায় নেতৃত্বের কোন বিকল্প নাই। তিনি বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আর্দশে উজ্জীবীত হয়ে আওয়ামী যুবলীগের রাজনীতিতে যোগদান করেন। শুরু থেকে দলকে শক্তিশালী করে গড়ে তুলার কাজে তিনি প্রতিনিয়ত রোদ, ঝড়, বৃষ্টি মাথায় নিয়ে ওয়ার্ড, ইউনিয়নে মাঠে – ঘাটে কর্মীর সুখ দুঃখের খোঁজ খবর নিতে ছুটে চলেন অবিরাম, শক্তিশালী করে তুলেছেন উপজেলার (৭) সাত টি ইউনিয়ন ও (২) দুই টি পৌরসভার ৮১ টি ওয়ার্ড যুবলীগের সংগঠন।

তথ্য সূত্রে জানা গেছে লুৎফর হায়দার রশীদ ময়না ২০০৩ইং সালে আওয়ামী যুবলীগের রাজনীতিতে যোগদানের মাধ্যমে শুরু করেন আওয়ামী যুবলীগের রাজনীতি। তিনি টানা একযুগ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালে তিনি প্রথম নৌকা প্রতীক পেয়ে কলমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর আর পিছনে ফিরতে হয়নি তাকে, তিনি পরপর তিনবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। ইউপি চেয়ারম্যানের দায়িত্বে থাকা অবস্থায় ২০১৫ইং সালে উপজেলা যুবলীগের সম্মেলনে যুবলীগের সভাপতি নির্বাচিত হয়ে আজ অবধি উপজেলা যুবলীগের দায়িত্ব সফল ভাবে পালন করে আশছেন । উপজেলা যুবলীগের সভাপতি হয়ে ২০১৯ইং সালে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন তিনি।

কর্মীবান্ধৰ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়নাকে ঘিরেই চাঙ্গা রয়েছে তানোর উপজেলা আওয়ামী লীগের রাজনীতি। একাধারে জনপ্রতিনিধি ও যুবলীগ নেতা হয়েও আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠনের দেখভালের দায়িত্ব পালন করে উদারতার প্রতীক হিসেবে বিদ্দমান ময়না চেয়ারম্যান। তিনিই তৃণমূল নেতাকর্মীদের একমাত্র ভরসা ও আস্থার ঠিকানা। বর্তমান তানোর উপজেলা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ডের ভূমিকা নেই বললেই চলে, যেটুকু আছে তাও একমাত্র চেয়ারম্যান ময়নার জন্যই উপজেলা আওয়ামী লীগের রাজনীতি টিকে আছে বলে মন্তব্য করেন তৃনমুল পর্যায়ের আওয়ামী লীগ সমর্থকেরা। ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পৌরসভার প্রতিটি পাড়া মহল্লার আনাচকানাচে ময়না চেয়ারম্যান রাজনৈতিক জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে। চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না রাজনীতিতে যোগদানের পর থেকে স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরীর প্রতিটি দিকনির্দেশনা অনুযায়ী যুবলীগের সংগঠনের পাশাপাশি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনকে চাঙ্গা করতে কঠোর পরিশ্রম করেছেন।

ময়না চেয়ারম্যানের নিকট তার রাজনৈতিক জীবনের কথা জানতে চাইলে তিনি বলেন; রাজনীতির জীবনে কি পেলাম আর না পেলাম সেটা বড় কথা না, দেশের জন্য দেশের মানুষের জন্য কতটুকু করতে পারলাম সেটিই মূখ্য বিষয়।

লেখক