রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন, র্যালি ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালন করা হয়েছে। ‘দুনিয়ার মজদুর এক হও’ আমরা চাই জীবনের নিরাপত্তা, চাকুরির নিশ্চয়তা, অধিকার প্রতিষ্ঠা, এই প্রতিপাদ্য সামনে রেখে বৃহস্পতিবার ৬ই এপ্রিল দুপুরে এসব কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির শুরুতে শহরের দুই নম্বর পৌর মিলেনিয়াম মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এরপর একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।পরে জেলা প্রশাসকের কাছে সাত দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করা হয়। দাবিগুলো হলো, হোটেল সেক্টরে শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, দৈনিক আট ঘণ্টা কর্মদিবস বাস্তবায়ন, অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত মজুরী, একজন শ্রমিকের একমাসের সমপরিমান উৎসব বোনাস, স্ববেতনে উৎসব ছুটি, মে দিবসের পহেলা মে ছুটি ঘোষণা, বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে মজুরি ভাতা বৃদ্ধি করতে হবে ও শ্রম আইনে শ্রমিক স্বার্থে যে আইন আছে তা বাস্তবায়ন করতে হবে। জেলা প্রশাসক আবু কায়সার খান স্মারকলিপিটি গ্রহণ করেন।
এসময় সংগঠনের সভাপতি আবদুল জলিল, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, উপদেষ্টা রবিউল আলম, উপদেষ্টা যাচ্চু মিত্র, সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনের সভাপতি আবদুল জলিল, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, উপদেষ্টা রবিউল আলম, উপদেষ্টা যাচ্চু মিত্র, সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।