ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নিসচা’র ডুমুরিয়া উপজেলা শাখার লিফলেট বিতরণ

গাজী সোহেল আহমেদ,খুলনা জেলা প্রতিনিধিঃ

খুলনার ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় ডুমুরিয়া-সড়কপুর রোডে মহিলা কলেজ মোড়ে ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়েছে।
৭-৪-২৩ শুক্রবার সকাল ১১টায় সড়ক দুর্ঘটনার রোধে খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়। এ সময় জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট আব্দুল মান্নান’র নেতৃত্বে সড়কে চলাচলরত অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।
এবং নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার কর্মীরা পরিবহন চালক , শ্রমিক, পথচারীদের মাঝে জনসচেতনতামূলক সড়ক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ,খুলনা জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট আব্দুল মান্নান সহ সঙ্গীও ফোর্স এবং নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখা’র সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, কার্যকরী সদস্য গাজী সোহেল আহমেদ,আব্দুর রহমান বেপারী, এম এ জলিল, তাজমুল ইসলাম সোহেল, তারক দাস, আব্দুর রহিম প্রমুখ।

লেখক