মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।চাল ডাল, তেল,চিনি,গ্যাস,বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে ১০ দফা দাবী বাস্তবায়ন ও নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে ওই অবস্থান কর্মসূচি পালিত হয়।শনিবার (৮ এপ্রিল) বিকেলে শিবগঞ্জ থানা বিএনপির আয়োজনে বিএনপির অফিস চত্বরে এ কর্মসূচি পালন হয়।উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল এর সদস্য বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাড:একেএম মাহবুবুর রহমান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা এডভোকেট বারের সাধারণ সম্পাদক এ্যাড: আব্দুল বাছেদ।এসময় আরো বক্তব্য রাখেন শ্রমিক নেতা শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা মাস্টার আব্দুর রাজ্জাক,একেএম ইদ্রিস আলী, ডা.স্বাধীন,আব্দুর রাজ্জাক, শফিকুল শাহীন, মাস্টার হারুনুর রশীদ পৌর বিএনপি নেতা আব্দুল করিম। এসময় উপস্থিত ছিলেন এম আবু তাহের,ফজলুর রহমান,ইউনিয়ন বিএনপি নেতা তাহেরুল ইসলাম,রুকুন উদ দৌলা রুবেল,ওবায়দুল রহমান,উপজেলা যুবদলের সভাপতি আনোয়ারুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক খালিদ হাসান আরমান,পৌর যুবদলের সভাপতি আবু শাহীন,সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাছুদ রানা মাছুম,সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, মহিলা দলের সভানেত্রী মিনারা বেগম, সেক্রেটারী ফাইমা বেগম,কৃষকদলের নেতা আব্দুস ছালাম,জহুরুলইসলাম,শ্রমিকদলের নেতা রেজাউল,মিজানুর,এজাজুল,ছাত্রদল নেতা বিপুল রহমান,মীর মুন,আল আমিন প্রমুখ।পরে চলমান আন্দোলনে,গুম,খুন, নির্যাতনের শিকার নেতাকর্মীদের মাগফিরাত ও দেশ জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।