ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মিরসরাইয়ে ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না পিতা-পুত্রের

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

আসন্ন ঈদুল ফিতরের নতুন জামাকাপড় কিনে বাড়ি ফেরা হলো না পিতা-পুত্রের। আজ শনিবার রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকায় এই দু-র্ঘটনা ঘটে। দু-র্ঘটনায় নি-হতরা হলো পিতা ডিস ব্যবসায়ী সেলিম উদ্দিন (৩৮) ও পুত্র বড়কমলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মিনহাজ উদ্দিন (১৩)। তারা উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড় কমলদহ গ্রামের উকিল বাড়ীর বাসিন্দা।

জানা যায়, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে বড় দারোগারহাট বাজার থেকে পিতা ও পুত্র ঈদের নতুন জামা কেনাকাটা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় চট্টগ্রামমুখী তরমুজবাহী ট্রাক ও মিনি পিকআপ প্রতিযোগিতায় মত্ত হয়। একপর্যায়ে দুই গাড়ির সং-ঘর্ষ ঘটলে পরবর্তীতে ট্রাকটি পিতা ও পুত্রকে চাপা দেয়। পিতা-পুত্রকে মুমূর্ষূ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃ-ত ঘোষণা করে। খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানা পুলিশ দু-র্ঘটনা কবলিত ট্রাক ও মিনি পিকআপ উদ্ধার করে।

লেখক