ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

পলাশবাড়ীতে ৭ বোতল বিদেশী মদ সহ গ্রেফতার-২

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ঢাকা রংপুর মহাসড়কে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহন গুলোতে অভিযানকালে ৭ বোতল বিদেশী মদ সহ ২ জনকে গ্রেফতার করেছে৷

থানা সূত্রে জানা যায়,গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন এর দিক নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে থানা পুলিশের এসআই(নিঃ) মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে আজ ১১ এপ্রিল মঙ্গলবার বিকেল পৌনে ৩ টায় পলাশবাড়ী থানা এলাকায় -ঢাকা ও রংপুর মহাসড়কের উপর ঢাকাগামী যাত্রীবাহী বাস চেকিং করাকালে ১। মোঃ আরিফ হোসেন সরকার আদর(১৯) ও ২। মোঃ আহসান হাবীব শ্রাবন (২০) এর হেফাজত হইতে ৭ বোতল বিদেশী মদ উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত ১। মোঃ আরিফ হোসেন সরকার আদর(১৯) গাইবান্ধা সদর উপজেলার মধ্য ধানঘড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে ও ২। মোঃ আহসান হাবীব শ্রাবন (২০) লক্ষীপুর জেলার সদর থানা এলাকার আলাদাতপুর গ্রামের হারুন মিয়ার ছেলে। সাং-আলাদাতপুর, থানা ও জেলা-লক্ষীপুরদ্বয়ের

এ বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এঘটনায় পলাশবাড়ী থানার ধারা-৩৬(১) সারণির ২৪(ক)/৪১, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

লেখক