ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে মোবাইল কোর্ট পরিচালনাকালে ৪ জন আটক

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের নিলক্ষীরচর এলাকায় বনাঞ্চলের মাটি কেটে অন্যত্র বিক্রি ও পুকুর খনন এবং বেজা উপকূলে ১০০ মিটারের মধ্যে অবৈধভাবে ড্রেজার মেশিনের সাহায্যে বালি উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে আজ মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

মোবাইল কোর্ট পরিচালনাকালে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসময় নিলক্ষীরচর এলাকায় বনাঞ্চলে এক্সকেভেটরের সাহায্যে মাটি কাটার সময় হাতেনাতে বিমল চন্দ্র দাশ নামক একজনকে আটক করা হয়। এসময় আটককৃত বিমল চন্দ্র দাশকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বেজা উপকূলে ১০০ মিটারের মধ্যে ড্রেজার মেশিনের সাহায্যে বালি উত্তোলনের সময় নাছির শেখ (৪২), আব্দুল হক (৪৩), রিয়াদ হোসেন (২০) এবং আরিফ (২১) কে ৪ জনকে হাতেনাতে আটক করা হয়। এসময় আটককৃত নাছির শেখকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা, আব্দুল হককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা, রিয়াদ হোসেনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আরিফকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনায় কোস্ট গার্ড এবং আনসার বাহিনী সহযোগিতা করেন।

লেখক