ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

যশোরের পল্লীতে দুবাই প্রবাসী সোহেল রানাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

যশোর প্রতিনিধি:

যশোরের পল্লীতে এক দুবাই প্রবাসী সোহেল রানাকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে পরকিয়ার কারনে এ হত্যাকান্ড ঘটতে পারে। নিহতের পরিজন জানায় সদরের হালসা গ্রামের সোহেল রানা সপ্তাহ দুয়েক আগে দেশে ফেরেন। তার শ্বশুর বাড়ি পাশের ফরিদপুর গ্রামে ইফতারের পর মোটরসাইকেলযোগে তিনি শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে ফরিদপুর গ্রামের ব্রিজের পাশে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কোপায়। পরে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছোট ভাই শাকিল দাবি করেন। নিহতের স্ত্রী খুশি খাতুনের (২১) সাথে একই ইউনিয়নের আলমনগর গ্রামের ফজলুর রহমানের ছেলে ফারাবির (২১) পরকিয়ার সম্পর্ক ছিলো। সাড়ে ৪ বছর আগে খুশি ওরেফে মীমের সাথে তার ভাইয়ের বিয়ে হয়। তাদের দুই বছর বয়সী ছেলে রয়েছে। মীমের সাথে ওই এলাকার ফারাবি নামে এক ছেলের সম্পর্ক ছিলো। বুধবার ইফতারের পর শ্বশুরবাড়ি থেকে তার ভাবিকে আনতে যাওয়ার পথে ফারাবিসহ ৩/৪ জন তাকে কুপিয়ে হত্যা করে। যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার শুভাশিষ রায় জানান, তার সারা শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
যশোর পুলিশের উপ-মুখপাত্র ইন্সপেক্টর রূপণ কুমার সরকার বলেন, ঘটনাস্থলে রয়েছি। স্ত্রীর পরকিয়ার কারনে নৃশংস এই হত্যাকান্ড ঘটতে পারে। আমরা অনুসন্ধান করছি।

লেখক