ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুরে বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো বাঙ্গালীর ঐতিহ্য বাহী বাংলা নববর্ষ ১৪৩০।

শুক্রবার সকালে সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয়ের সামন হতে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়ে সাদুল্লাপুরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ শেষ করে।

পরে যথাযথ স্বাস্থ্য বিধি ও পবিত্র মাহে রমজানেরর পবিত্রতা বজায় রেখে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উক্ত মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রোকসানা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহরিয়া খান বিপ্লব, উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ তাইফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (অব:) প্রভাষক মোঃ আব্দুল জলিল সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্যাহেল কবির ফারুক, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ প্রদীব কুমার রায়।

এসময় মঙ্গল শোভাযাত্রা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ সর্বস্তরের জনগন উপস্থিতির মাধ্যমে ১৪৩০ বাংলা নববর্ষ উদযাপন করেন।

লেখক