ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

নোয়াখালীতে সুধীজন ও সাংবাদিকবৃন্দের সন্মানে সবুজ বিপ্লব সমাজ উন্নয়ন সংস্থার ইফতার পাটি ও আলোচনা সভা

ইফতেখাইরুল আলম,স্টাফ রিপোর্টরঃ

মাহে রমযানের পবিত্রতা রক্ষার্থে সবুজ বিপ্লব সমাজ উন্নয়ন সংস্থা’র উদ্যোগে নোয়াখালীর সুধীজন ও সাংবাদিকবৃন্দের সম্মানে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ ই এপ্রিল(শুক্রবার)বিকেল ৫টায় জেলা শহর মাইজদীর মেহরান ডাইন কনভেনশন হলে ‘সবুজ বিপ্লব সমাজ উন্নয়ন সংস্থা’ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠটির প্রধান পৃষ্ঠপোষক, শিনশিন জাপান হসপিটালের মহা ব্যবস্থাপক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, বিশিষ্ট্য সমাজ সেবক মোহাম্মদ শরীফুল ইসলাম। এ সময় ‘সবুজ বিপ্লব সমাজ উন্নয়ন সংস্থা’র সহ-সভাপতি মো: জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা জেলা জজকোর্টের এডিশনাল পিপি এডভোকেট হাসান মাহমুদ, জেলা জাতীয় পার্টীর যুগ্ম সম্পাদক মোসাদ্দেকুর রহমান,এসএ টিভি’র জেলা প্রতিনিধি আব্দুর রহিম বাবুল, সাপ্তাহিক চলতি ধারা’র সম্পাদক এমবি আলম,সবুজ বিপ্ল সমাজ উন্নয়ন সংস্থার সদস্য জাতীয় দৈনিক মুক্ত খবর ও নিউজ ৭১ অনলাইন এর জেলা প্রতিনিধি মোঃ ইফতেখাইরুল আলম,মডান হার্বালের ডাঃআলমগীর বাংলাদেশ জাসদ নোয়াখালী জেলা শাখার যুগ্ম আহবায়ক এ.এস.এম. রহিম উল্যা, সাংবাদিক গাজী রুবেল, ‘সবুজ বিপ্লব সমাজ উন্নয়ন সংস্থা’র উপদেষ্টা শাহ মো: এমাম হোসেন, আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক মঞ্জুর আলম, সাংগঠনিক সপাদক আব্দুর রহমান সফিক প্রমূখ।

এ সময় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব রিয়াজ উদ্দিন লিটন, জাতীয় তরুণ পার্টির সভাপতি সোহরাব হোসেন সবুজ,জেলা তরুণ পার্টির সহ-সাধারণ সম্পাদক সফিকুর রহমান।

লেখক