ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বর্তমানে দেশের মানুষ শান্তিতে আছে সাবেকমন্ত্রী নারায়ণ চন্দ্র (এমপি)

গাজী সোহেল আহমেদ,খুলনা জেলা প্রতিনিধিঃ

ডুমুরিয়ায় দুস্থদের ঈদ সামগ্রী বিতরণ কালে খুলনা –৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, বর্তমানে দেশের মানুষ শান্তিতে আছে। কোন মানুষ না খেয়ে মারা যাচ্ছে না। অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে। মানুষের মাথাটিছু আয় বেড়েছে। বেড়েছে উৎপাদন। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশের আর্থসামাজিক উন্নয়ন এভাবে তরান্বিত হবে। তিনি গতকাল বিকেলে কাজী ফরিদ-নাহিদ-জাহিদ পরিচালিত ডুমুরিয়া বাজারে কাজী সামছুর রহমান মৎস্য আড়তে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। নাজমুল হোসেন বকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ মোঃ কণি মিয়া বিপিএম, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খান আবু বক্কার, উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ ও যুবলীগ নেতা শিমুল বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মাহমুদ খান, আলমগীর হোসেন সরদার, ইউপি সদস্য
হাবিবুর রহমান খান, শ্যামল কুমার দাস,খান মহিদুল ইসলাম, মনিরুল মোল্লা, শেখ সেলিম, মহিতুর রহমান, চঞ্চল মাহামুদ, মৃদুল, সুশান্ত
প্রমুখ।

লেখক